ছাত্রলীগের আলোচনাসভা,মাগুরা ও ঝিনাইদহে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা ও ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনাসভা
বাসসের মাগুরা সংবাদদাতা জানান, সোমবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ১৫ ও ২১ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরো পড়ুনঃ
