জাতির পিতা বঙ্গবন্ধু,জেলায় আজ জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া-মাহফিল
আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ আলোচনাসভার আয়োজন করা হয়।
জেলায় ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
আলোচনাসভা শেষে জাতির-পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে জাতির পিতার ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ৪৬ বার কুরআন খতম দেওয়া হয়।

আরো পড়ুনঃ
