ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলায় নতুনবাড়ী এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শনিবার (২৩ নভেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।   নিহত আল-আমিন একই জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

 

 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকার দিকে আসছিল। পথে ঝিনাইদহের নতুনবাড়ী এলাকায় এলে বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকটির চালক নিহত হন এবং আহত জন তিনজন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।   এদিকে দুর্ঘটনার কারণে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট তৈরি হলে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment