সাংবাদিকের ওপর হামলা – ছুটিতে থাকার সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর শহরে যাচ্ছিলেন। পথে পৌরসভা মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপি নেতা শামসুল গাজী, ওই এলাকার আলমগীর, ইকরামুল খাঁসহ ১২ জনের একটি দল হামলা চালায়।
সাংবাদিকের ওপর হামলা
ঝিনাইদহের মহেশপুরে হামলার শিকার হয়েছেন গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছুটিতে থাকার সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর শহরে যাচ্ছিলেন। পথে পৌরসভা মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মহেশপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল গাজী, ওই এলাকার আলমগীর, ইকরামুল খাঁসহ ১২ জনের একটি দল হামলা চালায়। লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণকে বেধঢ়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

আহতের অভিযোগ, কয়েকদিন আগে অভিযুক্ত শামসুল গাজী, আলমগীর, ইকরামুলসহ কয়েকজন সংখ্যালঘু ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা করায় প্রায় হুমকি দিতেন তারা। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুনঃ