ঝিনাইদহে বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

৪ লাখ টাকা ছিনতাই,ঝিনাইদহে এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

 

ঝিনাইদহে বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

 

ঝিনাইদহে বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।আহত বিকাশ কর্মীর নাম মামুন হোসেন।

তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে।বিকাশের কালীগঞ্জ উপজেলার সুপারভাইজার আব্দুস ছালাম বলেন, বিকাশকর্মী আব্দুস ছালাম দুপুরে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে গান্না সড়ক ধরে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দইঝুড়ি মোড়ে পৌঁছালে চারজন যুবক প্রথমে চোখে ধুলাবালি জাতীয় কিছু ছিটিয়ে দেন।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে দা দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আরিফ জানান, মামুন নামের যে ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল তার শরীরে পাঁচ জায়গায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার ডান হাতের শিরা কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করা হয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝিনাইদহে বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

 

আরো পড়ুনঃ

Leave a Comment