খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জানুয়ারি ২০১৫, ১১:৩৬ এএম
আমাদের আজকের আলোচনার বিষয় ঝিনাইদহ জেলার উপজেলা।
এই জেলা ৬টি উপজেলা, ৬৭ টি ইউনিয়ন, ৯৪৫ টি মউজা, ১১৪৪ টি গ্রাম, ৬টি পৌরসভা, ৫৪ টি ওয়ার্ড এবং ১৩৬ টি মহল্লা নিয়ে গঠিত। ঝিনাইদহ জেলার উপজেলা গুলো হল:
সদর উপজেলা বাংলাদেশের যশোর জেলা একটি প্রশাসনিক এলাকা। এগারোটি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এই এগারোটি ইউনিয়নে ১৯৮ গ্রামে ৬৭,৮৪১ টি পরিবার (খানা) রয়েছে। কালীগঞ্জ-উপজেলা লোকসংখ্যা ২,৮২,৩৬৬ এর বেশি।
কালীগঞ্জ-উপজেলার মোট আয়তন ৩১০.১৬ বর্গ কিলোমিটার। কালীগঞ্জ-উপজেলার অবস্থান ২৩.১৬ উত্তর অক্ষাংশ থেকে ২৩.২৮ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০২ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯.১৬ পূর্ব দ্রাঘিমাংশে। এর উত্তরে ঝিনাইদহ সদর-উপজেলা, দক্ষিণে যশোর সদর উপজেলা ও যশোর জেলার চৌগাছা উপজেলা, পূর্বে মাগুরা জেলার শালিখা উপজেলা ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলা, পশ্চিমে কোটচাঁদপুর-উপজেলা ও যশোর জেলার চৌগাছা উপজেলা।

কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রসিদ্ধ একটি মহকুমা ছিল বর্তমানের কোটচাঁদপুর-উপজেলাটি যার স্মৃতিচিহ্ন এখনো বহন করছে শহরের অসংখ্য পুরানো আমলের ভবন ও রাস্তাগুলো।
খুলনা বিভাগের ঝিনাইদহ জেলাতে অবস্থিত। জেলা সদর থেকে দক্ষিণ-পূর্বে ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরের অবস্থান। যশোর চুয়াডাঙ্গা রোডের পাশে ছোট এই উপজেলা শহরটির অবস্থান। এই উপজেলার উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণে মহেশপুর উপজেলা, পূর্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ=উপজেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলা।
ঝিনাইদহ সদর-উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলার উত্তরে হরিণাকুণ্ডু উপজেলা ও শৈলকুপা উপজেলা, দক্ষিণে কালীগঞ্জ=উপজেলা ও শালিখা উপজেলা, পূর্বে মাগুরা সদর উপজেলা, পশ্চিমে কোটচাঁদপুর-উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা।
মহেশপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। মহেশপুর উপজেলার আয়তন ৪১৯.৫৩ বর্গ কি.মি.। এই উপজেলার উত্তর দিকে কোটচাঁদপুর-উপজেলা ও জীবননগর উপজেলা, দক্ষিণ দিকে চৌগাছা উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ব দিকে চৌগাছা উপজেলা এবং পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ।
মহেশপুর উপজেলার আয়তন ৪১৯.৫৩ বর্গ কি.মি.। এই উপজেলার উত্তরে কোটচাঁদপুর উপজেলা ও জীবননগর উপজেলা, দক্ষিণে চৌগাছা উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চৌগাছা উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

শৈলকুপা উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। ৩৭৩.৪২ বর্গ কি: মি: আয়তন বিশিষ্ট শৈলকুপা উপজেলা উত্তরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ও কুমারখালী উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ=সদর উপজেলা ও মাগুরা সদর উপজেলা, পূর্বে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে হরিণাকুণ্ডু উপজেলা ও কুষ্টিয়া সদর উপজেলা।
হরিণাকুন্ডু উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ সদর-উপজেলা, পূর্বে শৈলকুপা উপজেলা, পশ্চিমে আলমডাঙ্গা উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা।
মন্তব্য