ঝিনাইদহে ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ, আটক ২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)।

 

ঝিনাইদহে ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ, আটক ২

 

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

 

৪৬টি স্বর্ণের বিস্কুট

 

বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে অবস্থান নেয়। এ সময় দুই জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তারা বিজিবির টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে বলে জানান তিনি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment